
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ও সান্তাহারে বিএনপি চেয়ারপারসন ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) বাদ আছর আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। এছাড়ার সান্তাহার পৌর বিএনপির আয়োজনে যুবদল কার্যালয়ে বাদ আছর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘিস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, মোখলেছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা কোরবান আলী, রিয়ন সরকার, ফজলুল হক সাগর, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল হোসেন, উপজেলা তাঁতীদলের সভাপতি আকবর খান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী, উপজেলা মহিলা দলের সভানেতৃ রিনা খাতুন, সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অপর দিকে সান্তাহার পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু,পৌর বিএনপির সম্পাদক এসএম আখতারুজ্জামান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল,কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহম্মেদ,পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম,মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

প্রতিবেদক 




















