
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুরে নিষিদ্ধ পিরানহা মাছ চাষের অভিযোগে দুই মাছ চাষীকে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, শুক্রবার (১৪ আগষ্ঠ) বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়াড কলোনীর গুপোঁতা এলাকায় রেলওয়ে পুকুরে পিরানহা মাছ জাল দিয়ে ধরা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযানে গিয়ে ওই পুকুর থেকে ৩ মন পিরানহা মাছ জব্দ করে এবং দুই মাছ চাষীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম মাছ চাষী দেলোয়ার হোসেনের ৩০ হাজার টাকা ও ইউসুফ আলীর ১৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত জানায়, অভিযান কালে জব্দ করা প্রায় ৩ মন পিরানহা মাছ এতিম খানায় বিতরন করা হয়েছে।

প্রতিবেদক 




















