
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ’র আয়োজনে ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলামের বিদায় সংবর্ধনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রকি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি মুহাম্মাদ আবু মুসা। সহকারী শিক্ষক হুমায়ন কবীর এর পরিচালনায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ নজরুল ইসলাম, রামেশ^রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার রহমান, ছয়ঘড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডা: শাহাদত হোসেন, সোনারায় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হায়াত সুইট, সোনারায় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শাহ সুলতান, ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সদস্য দিলরুবা ইয়াসমিন, রাজা মন্ডল মেম্বার, নাসরিন সুলতানা, রাফিয়া বেগম, আ: খালেক, মুঞ্জুরুল ইসলাম, ফজলুল হক রাঙ্গা, রাজিয়া সুলতানা, মিতু বেগম, শিক্ষকদের মধ্যে মুন্নুজান বেগম, উম্মে ওবাইদা, তানভীর আকতার, বাসন্তি রবিদাস, তিতাস মিয়া, অফিস সহায়ক সুমন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা, বিশেষ দোয়া মোনাজাত ও বিদায়ী প্রধান শিক্ষককে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপহার প্রদান করেন।

প্রতিবেদক 




















