০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মহাস্থানে আবাসিক কওমি মহিলা মাদ্রাসা থেকে কিশোরী শিক্ষার্থী নিখোঁজ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত একটি আবাসিক কওমি মহিলা মাদ্রাসা থেকে কারিমা তুজ্জোহুরা (১৩) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ৮ আগস্ট দিবাগত রাত ৩টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।নিখোঁজ কারিমা তুজ্জোহুরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুঠি গ্রামের এ.কে.এম আব্দুল কাইয়ুমের মেয়ে। সে মহাস্থান জাদুঘরের অদূরে শীলাদেবী ঘাটসংলগ্ন ‘খাইরূ উম্মাহ হাফিজিয়া কওমি মহিলা আবাসিক মাদ্রাসায়’ পড়াশোনা করত।পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে কারিমাকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। এরপর থেকে তার বাবা-মা নিয়মিত মাদ্রাসায় এসে মেয়ের খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যেতেন।

গত ৮ই আগস্ট রাতেও অন্য শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক কক্ষে ছিল কারিমা। রাত ৩টার পর কোনো একসময় তাকে আর কক্ষে পাওয়া যায়নি। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্বজনেরা মাদ্রাসা প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
বিষয়টি মাদ্রাসার পরিচালক আমিনুর রহমান তাৎক্ষণিকভাবে কারিমার পরিবারকে জানান। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা মাদ্রাসায় এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে পরে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়।অভিযোগ পাওয়ার পর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এদিকে, মেয়ের নিখোঁজের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে কারিমার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।নিখোঁজ শিক্ষার্থীর পরিচয়:নাম: কারিমা তুজ্জোহুরা (১৩)পিতা: এ.কে.এম আব্দুল কাইয়ুমঠিকানা: বর্ধনকুঠি গ্রাম, গোবিন্দগঞ্জ উপজেলা, গাইবান্ধা জেলা।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

মহাস্থানে আবাসিক কওমি মহিলা মাদ্রাসা থেকে কিশোরী শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ০৫:২৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬