১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৪৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাঘাটা থানার মামলা নং-০৫, তারিখ ৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওসমানের পাড়ার মো. আফতাব হোসেনের ছেলে মো. শাহিন মিয়া (৩৬) এবং নশিরার পাড়ার মো. হাফিজুর রহমানের ছেলে মো. নয়ন মিয়া (২৭)।
অপরদিকে, সাঘাটা থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৫২, তারিখ ৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—সতীতলার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. কামাল (৩৫), আগ গরগড়িয়ার মো. তৌফিকুল ইসলামের ছেলে মো. বাদল মিয়া (২৫) এবং সতীতলার মো. জাফর আলীর ছেলে মো. সবুজ (২৪)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচজনই সাঘাটা থানার স্থানীয় বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সাঘাটা থানা পুলিশ আরও জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সাঘাটায় মাদকবিরোধী অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬