
বগুড়া জেলা প্রতিনিধিঃ দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী পত্রিকার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা এর ৮টি হার্ট ব্লক জনিত কারণে ওপেন হার্ট বা বাইপাস সার্জারীর জন্য ঢাকার মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কেবিনে ভর্তি আছেন। বুধবার সন্ধ্যায় তাকে দেখতে যান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন বিদ্যুৎ বিভাগের ঢাকার গুলশান জোনের সহকারী প্রকৌশলী রেজাউন নবী রেজা ওরফে রানা, ইঞ্জিনিয়ার রুনু হাজী, ব্যবসায়ী ও সাংবাদিক এবং জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক।

প্রতিবেদক 




















