
মুহাম্মাদ আবু মুসাঃ বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে প্রধানমন্ত্রীর ঘোষিত চলতি বছরে ৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসেবে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বগুড়া জোনের শিবগঞ্জ উন্নয়ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়েছে। তৃণমূল মানুষের মাঝে ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিকা অফিস প্রাঙ্গনে গাছের চারা রোপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র’র বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ নুর হোদা’র সভাপতিত্বে প্রশিকা শিবগঞ্জ এলাকার ব্যবস্থাপক জরিফুল হাসান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন ছিলেন ক্রেডিট অফিসার আব্দুল কারিম এ এস এম কাউসারুজ্জামান, সৈকত আহমেদ, ক্যাশ অফিসার রফিকুল ইসলাম, নিতু খাতুন প্রমুখ।

প্রতিবেদক 




















