০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিআইজি আশিক সাঈদের উদ্যোগে রাজশাহী রেঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী সবুজায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং বনভূমির পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী রেঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণার আলোকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ডিআইজি মোঃ আশিক সাঈদ এবং তাঁর সহধর্মিণী মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, রেঞ্জ ডিআইজির সরকারি বাসভবন ও কার্যালয় প্রাঙ্গণে চারটি গাছের চারা রোপণ করেন।
এ সময় ডিআইজি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যায় আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী জেলা, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

ডিআইজি আশিক সাঈদের উদ্যোগে রাজশাহী রেঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত 

প্রকাশিত: ০৪:১৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬