
মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়ায় সরকারি শাহ্ সুলতান কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬ তলা বিশিষ্ট নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এছাড়া কলেজ চত্বরে বৃক্ষরোপন করেছেন এমপি রেজাউল করিম বাদশাসহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সহিদুর রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, কোষাধক্ষ সাহাদত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সরকার সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীগণ ছাড়াও আরো অনেকে।

প্রতিবেদক 




















