
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গ্রাম পুলিশ সদস্যদের হাজিরা শেষে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ( ২৮ জুলাই) গ্রাম পুলিশ সদস্যদের সাথে এক মত বিনিময় সভা করেন। এসময় থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া গ্রাম পুলিশ সদস্যদের উদ্যেশে বলেন,নিজ নিজ এলাকায় সার্বক্ষনিক সর্তক থেকে চুরি ডাকাতি,ছিনতাই,মাদক,বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করতে হবে। পাশাপাশি সন্দেহ জনক ব্যক্তি ও যে কোন অপরাধ মূলক কর্মকান্ড সর্ম্পকে দ্রুত পদক্ষেপ গ্রহন করতে হবে। তিনি গ্রাম পুলিশ সদস্যদের আরো বলেন, গ্রাম পুলিশ ও পুলিশের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই জনগনের সঙ্গে সৌহাদ্যপূর্ণ সর্ম্পক বজায় রেখে আন্তরিকতা, সততা ও দ্বায়িত্বশীলতার সঙ্গে দ্বায়িত্ব পালন করতে হবে। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই,এএসআই সহ পুলিশ সদস্যগন।

প্রতিবেদক 




















