১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ের লিজ দেওয়া ৭০ শতক আয়তনের একটি পুকুরের দখল বৈধ লিজগ্রহীতা আনোয়ার হোসেন বেলালের কাছে বুঝিয়ে দিয়েছে রেলওয়ে প্রশাসন। সোমবার(২৭ জুলাই) বিকেলের দিকে রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সান্তাহার ইয়ার্ড কলোনির বড় মাঠের পূর্ব পাশে অবস্থিত পুকুরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার রেলওয়ের কানুনগো শরিফুল ইসলাম, সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পাকশী রেলওয়ে এস্টেট বিভাগ থেকে পুকুরটি বৈধভাবে ৩ বছরের জন্য লিজ নেন আনোয়ার হোসেন বেলাল। তবে লিজ পাওয়ার পরও তিনি পুকুরটির দখল বুঝে পাননি। অভিযোগ রয়েছে, পাশের পুকুরের সঙ্গে বসবাসকৃত আব্দুল মান্নান নামে এক ব্যক্তি পুকুরটি অবৈধভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। এ ঘটনায় আনোয়ার হোসেন বেলাল রেলওয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার(২৭ জুলাই) রেলওয়ে প্রশাসন বৈধ লিজগ্রহীতার কাছে পুকুরটির দখল বুঝিয়ে দেয়। ফলে দীর্ঘদিনের বঞ্চিত হওয়া বৈধ মালিক তার পুকুরটি ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে লিজ নেওয়া পুকুরের দখল পেলেন বৈধ গ্রহীতা

প্রকাশিত: ০২:১৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬