০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার দুই জন

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার মুক্তাগাছা এলাকা থেকে চুরি হওয়া R15M ১৫৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৭ জুলাই ২০২৬ ইং শুক্রবার বিকেলে মোটরসাইকেলের মালিক মোঃ আব্দুল্লাহ আল মাহবুব তালোড়া পৌরসভার মুক্তাগাছা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। তিনি বাড়ির সামনে তার ব্যবহৃত R15M ১৫৫ সিসি মোটরসাইকেল (রেজি: নং- বগুড়া-ল-১৫-১৮৬৬) রেখে অনুষ্ঠানে প্রবেশ করেন। পরে ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় দুপচাঁচিয়া থানায় একটি মামলা রুজু হয়। পুলিশ সুপার বগুড়ার নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমানের তত্ত্বাবধানে এসআই মোঃ সজীব মাহমুদ, ও এসআই শ্রী পলাশ চন্দ্র ঘোষসহ পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৫ জুলাই শনিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোরক মন্ডপ এলাকা থেকে মোঃ শাহিন আলমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার ওসমানপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাসেল আহম্মেদকে গ্রেফতার করা হয়। পরে একটি গ্যারেজ থেকে চুরি হওয়া R15Mমোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, মো. শাহিন আলম (৩৬) পিতা: মোঃ নওশাদ আলী। ঠিকানা: মোল্লাপাড়া (শাহিনা ভিলা), পোস্ট: রহমতপুর মাদ্রাসা, থানা: বদরগঞ্জ, জেলা: রংপুর। অপর জন হলেন মোঃ রাসেল আহম্মেদ (৩৮) পিতা: মৃত রাজা মিয়া, ঠিকানা: ওসমানপুর, থানা: পীরগঞ্জ, জেলা: রংপুর।
গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দুপচাঁচিয়া থানা পুলিশ।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়ায় চুরি হওয়া R15 মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার দুই জন

প্রকাশিত: ০১:৩৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬