
মুহাম্মাদ আবু মুসাঃ ২৬জুলাই রবিবার বগুড়ায় সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজের নবনির্মিত ৬তলা বিশিষ্ট বিজ্ঞান ভবনের উদ্বোধন করেছেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। শেষে বাদশা এমপির সাথে অন্যান্য নেতৃবৃন্দ বৃক্ষরোপণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মাসুদ ইকবাল। অন্যান্যদের মধ্য ছিলেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সরকার সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান বিপ্লব, মহিলাদল নেত্রী ভিপি পলিনসহ অনেকে।

প্রতিবেদক 




















