০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্রের মহড়া: দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, বড় ছোরা উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৫:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ চলাকালে প্রকাশ্যে ধারালো অস্ত্রের মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে ব্যবহৃত একটি বড় দেশীয় ছোরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৬ বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার আগেই সমিতির কার্যালয়ের সামনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মোঃ মাসুদ পারভেজ রনি (৪০), সদস্য লাইসেন্স নং-৪৬৩, একটি বড় ধারালো ছোরা নিয়ে মহড়া দেন এবং উপস্থিত লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এরপর অভিযুক্ত আত্মগোপনে চলে যান। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ সুপার বগুড়ার সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ২৫ জুলাই ২০২৬ ভোর ৫টা ১৫ মিনিটে শাজাহানপুর থানার আড়িয়া বাজার এলাকায় তার বড় স্ত্রীর বাবার বাড়ি থেকে মাসুদ পারভেজ রনিকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার দক্ষিণ নাটাইপাড়া এলাকার মৃত ইলিয়াস মহুরীর ছেলে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন সকাল ৭টায় বগুড়া সদর থানার দক্ষিণ নাটাইপাড়া কাজীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে মহড়ায় ব্যবহৃত একটি লোহার তৈরি দেশীয় একপাশ ধারালো, প্রায় ২৭ ইঞ্চি লম্বা বড় ছোরা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্রের মহড়া: দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, বড় ছোরা উদ্ধার

প্রকাশিত: ০৫:০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬