
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদরের নুরুইল বিল এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে শনিবার (২৫জুলাই/২৬) এলাকাবাসি মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া অন্যান্য এলাকার মানুষও এই দাবীর সাথে একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে শরিক হন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন অনেকে। মানববন্ধনে অংশ নেয়া এলাকাবাসি জানান, নুরুইল বিল এলাকায় সরকারী খাস জমি রয়েছে কয়েকশো বিঘা। এই স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন হলে সরকার আর্থিকভাবে সাশ্রয় হবেন। তাছাড়া শহর বা মহানগরের সাথে যোগাযোগসহ সার্বিক ক্ষেত্রে উপযুক্ত স্থান। হলে এলাকাবাসির প্রাণের দাবী নুরুইল বিল এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হোক। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষানুরাগীসহ সর্বস্তরের জনসাধারণ।

প্রতিবেদক 




















