০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে সাঘাটায় মৌখিক-ব্যবহারিক পরীক্ষা, জোর স্বচ্ছতার ওপর

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার,সাঘাটা (গাইবান্ধা): গাইবান্ধার সাঘাটা উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে উপজেলা প্রশাসনের হলরুমে শুরু হওয়া এ পরীক্ষায় উপজেলার ১০টি ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষার শুরুতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
নিয়োগ পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পবন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা জানান, দীর্ঘদিনের প্রস্তুতির পর তারা এ পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের প্রত্যাশা, কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব ছাড়াই মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হবে।
প্রার্থীদের মতে, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া সরকারি কার্যক্রমের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিষ্ঠার সঙ্গে ফ্যামিলি কার্ড শুমারির কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রতিটি প্রার্থীর মৌখিক দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা এবং দায়িত্ব পালনের উপযুক্ততা গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে।
স্থানীয় সচেতন মহলও আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও মেধাভিত্তিক এই নিয়োগের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব প্রদান করা হলে ফ্যামিলি কার্ড শুমারির কার্যক্রম আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে সাঘাটায় মৌখিক-ব্যবহারিক পরীক্ষা, জোর স্বচ্ছতার ওপর

প্রকাশিত: ১২:১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬