
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ“এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” প্রতিপাদ্যে পূবালী ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) আদমদীঘির মুরইলে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে এলক্ষে এক মুরইল শাখায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ আদনান রহমান।
ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহনেওয়াজ খান।সভায় বক্তব্য রাখেন,
বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সেলিম আহম্মেদ,
রবিউল আলম, রায়হান শামীম,এস এম সুলতান মাহমুদ ও হেলাল উদ্দিন সরদার প্রমুখ। বক্তারা ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনকে নিরাপদ, স্বচ্ছ ও স্মার্ট আর্থিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন। ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

প্রতিবেদক 




















