
বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি, বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, (ডেইলী মর্নিং গ্লোরী ও দৈনিক বগুড়া) মুহাম্মাদ আবু মুসা হার্ট জনিত রোগে অসুস্থ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে দেখতে যান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক ও জাতীয় সাংবাদিক সংস্থার আজীবন সদস্য শফিকুল ইসলাম শফিক। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জিসাফ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান তালুকদার দিপু, জাসাস নেতা অলমেট মিয়া। নেতৃবৃন্দ স্বশরীরে তাকে দেখতে গিয়ে চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
তারা অসুস্থ সাংবাদিক আবু মুসা’র পাশে বেশ সময় কাটান এবং শান্তনামূলক কথা বলেন। এছাড়া যে কোনো সময় এবং পরিস্থিতিতে তার পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিবেদক 




















