১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকদল নেতা সাগর নিহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকদল নেতা আতিকুর রহমান সাগর (৩৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত সাগর বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের হলেও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক আহ্বায়ক।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই/২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে একই গ্রামের জিলহজ্জ (৩৮) ও তার লোকজন পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে সাগরের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) ইব্রাহিম হোসেন সাংবাদিকদের জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবকদল নেতা সাগর নিহত

প্রকাশিত: ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬