১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

দেরযুগ পরে যৌথবাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফিরে পেলেন সাবেক এমপি লালু 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:৩৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ ১৯ বছরের আইনি প্রক্রিয়ার অবসান ঘটিয়ে যৌথবাহিনীর জব্দ করা বেতার (ওয়ারলেস) যন্ত্রপাতি ফেরত পেয়েছেন বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু। মঙ্গলবার (২১শে জুলাই) বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত মালামাল বুঝে নেন তার ছেলে অ্যাডভোকেট সাহেদুজ্জামান সিরাজ বিজয়।তিনি জানান, ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি যৌথবাহিনীর সদস্যরা তাদের বগুড়ার বাসভবনে অভিযান চালিয়ে বাড়িতে স্থাপিত ওয়ারলেস টাওয়ার, রিপিটার, বেস স্টেশন, ছয়টি হ্যান্ডসেটসহ বিভিন্ন বেতার যোগাযোগ যন্ত্রপাতি জব্দ করেন।এ ঘটনায় ১৫ ফেব্রুয়ারি বগুড়া সদর থানায় পুলিশ বাদী হয়ে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুর বিরুদ্ধে টেলিযোগাযোগ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে একই বছরের ২৪ মার্চ পুলিশ তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।পরবর্তীতে মামলাটি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর ২০০৮ সালে তিনি উচ্চ আদালতে আপিল করেন। দীর্ঘ শুনানি শেষে ২০১৫ সালের ২৯ মে হাইকোর্ট তাকে মামলা থেকে অব্যাহতি দেন।এরপর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফেরত পাওয়ার জন্য তার পক্ষে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতে আবেদন করা হয়। দীর্ঘ শুনানি শেষে চলতি বছরের ১১ মে আদালতের বিচারক গোলাম মাহফুজ জব্দকৃত মালামাল হেলালুজ্জামান তালুকদার লালুর জিম্মায় ফেরত দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হাইকোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ায় নিম্ন আদালতে মামলাটি নথিভুক্ত (নথিজাত) করারও নির্দেশ দেওয়া হয়।আদালতের সেই আদেশ কার্যকর হওয়ার পর মঙ্গলবার আদালতের মালখানা থেকে জব্দ করা বেতার যন্ত্রপাতি পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দেরযুগ পরে যৌথবাহিনীর জব্দ করা বেতার যন্ত্রপাতি ফিরে পেলেন সাবেক এমপি লালু 

প্রকাশিত: ০৩:৩৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬