
আদমদীঘিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২০) জুলাই,সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম,প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির রহমান,কৃষি অফিসার রবিউল ইসলাম,সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন,প্রকৌশলী রিপন কুমার সাহা,থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা,জামায়াত নেতা ডাঃ ইউনুস আলী,ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহি উদ্দীন তালুকদার,নাজিম উদ্দীন প্রমুখ। সভায় মাদক,সন্ত্রাস,বাল্য বিবাহ রোধ সহ আইন শৃংলখা শান্তি পূর্ণ রাখতে গুরুত্ব পূর্ণ আলোচনা হয়।
মিহির কুমার সরকার
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
০১৭১০-২৪৪৬৭৬
২০/০৭/২০২৬

প্রতিবেদক 




















