
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি, ডেইলী মর্নিং গ্লোরী, দৈনিক গণকণ্ঠ ও দৈনিক বগুড়া পত্রিকার সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা হার্ট জনিত রোগে অসুস্থ হওয়ায় রবিবার তাকে দেখতে যান ঢাকা মহানগর মিরপুর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক একেএম লুৎফুল বারী মুকুল। স্বশরীরে তাকে দেখতে গিয়ে চিকিৎসার খোঁজখবর নিয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি (মুকুল)। বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক একেএম লুৎফুল বারী মুকুল অসুস্থ সাংবাদিক আবু মুসার পাশে বেশ সময় কাটান এবং সান্তনামূলক কথা বলেন। এছাড়া যে কোনো সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

প্রতিবেদক 




















