১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় প্রায় ৫হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড,শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০১:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলায় কৃষকদের জন্য সুখবর। সরকারের কৃষিবান্ধব উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরে উপজেলার জোড়গাছা ইউনিয়নের প্রায় ৫ হাজার কৃষকের মাঝে কৃষিকার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য সুবিধা ভোগী কৃষকদের তালিকা প্রণয়নের কাজ ইতোমধ্যে মাঠপর্যায়ে শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাইলটিং কার্যক্রমের আওতায় জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া ব্লকের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোট প্রায় ৫ হাজার কৃষককে প্রথম পর্যায়ে কৃষিকার্ড প্রদান করা হবে। এ জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তালিকা প্রণয়নের কাজ করছেন।জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, প্রকৃত কৃষকদের তালিকাভুক্ত করতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করছেন, যাতে কোনো যোগ্য কৃষক এই সুবিধা থেকে বঞ্চিত না হন।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানান, নির্বাচিত প্রতিটি কৃষককে একটি করে কৃষিকার্ড দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে সরকার ঘোষিত কৃষি সহায়তা, ভর্তুকি এবং বিভিন্ন কৃষি উপকরণ তুলনামূলক সহজেই সংগ্রহ করা সম্ভব হবে। তিনি আরও জানান,এটি একটি পাইলটিং কার্যক্রম। আগামী তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে সোনাতলা উপজেলার সব ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।তিনি আরও বলেন, বর্তমানে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। এ সময় সঠিক তথ্য দিয়ে তাদের সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক বলেন, সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে জোড়গাছা ইউনিয়নের প্রায় ৫ হাজার কৃষক এ উদ্যোগের আওতায় আসছেন। কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন আরও গতিশীল করতেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।তিনি আরো বলেন কৃষি বিভাগের প্রত্যাশা, কৃষিকার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হলে কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ আরও সহজ হবে, উৎপাদন ব্যয় কমবে এবং কৃষি খাতের টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সোনাতলায় প্রায় ৫হাজার কৃষকের হাতে উঠছে কৃষিকার্ড,শুরু হয়েছে তালিকা প্রণয়নের কাজ

প্রকাশিত: ০১:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬