১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে সিএনজি মালিক সমিতির অনুদান প্রদান করলেন এমপি মহিত তালুকদার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১০:২৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মিহির কুমার সরকার,আদমদীঘি (বগুড়া)ঃ আদমদীঘি উপজেলার সান্তাহারে অবস্থিত বগুড়া জেলা অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির উদ্যোগে সমিতির সদস্য সন্তানদের শিক্ষা, কন্যার বিয়ে ও মৃত্যুজনিত অনুদান প্রদান করা হয়েছে। ১৭জুলাই শুক্রবার সকাল ১১ টায় সমিতির কার্যালয়ে সমিতির আহবায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটুর সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, সমিতির সহ-সভাপতি লিটন হোসেন, আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হকসহ মালিক সমিতির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুদান প্রদান অনুষ্ঠানের আলোচনা সভা শেষে হাসানকে আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন কালীন একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে সিএনজি মালিক সমিতির অনুদান প্রদান করলেন এমপি মহিত তালুকদার

প্রকাশিত: ১০:২৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬