১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া থেকেঃ বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে।বৃহস্পতিবার ১৬ জুলাই সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর নূর, ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ। জুলাই যোদ্ধা উপজেলা শাখার সভাপতি ইলিয়াস হোসেন কল্লোল, শহীদ আবু রায়হান রাহিমের মা রওশন আরা ও মেহেদী হাসান।এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান ফায়েজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ খন্দকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।পরে উপজেলা মডেল মসজিদ ও উপজেলা পরিষদ জামে মসজিদে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস পালিত

প্রকাশিত: ০৩:১৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬