
স্টাফ রিপোর্টারঃ স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” এর সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা হার্ট অ্যাটাক জনিত অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তার ওপেন হার্ট বা বাইপাস সার্জারী জরুরী ভিত্তিতে করতে হবে। এ জন্য তার নানা পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন চিকিৎসক। মহান আল্লাহ তায়ালার দরবারে তার সুস্থতা কামনায় বৃহস্পতিবার (১৬জুলাই/২৬).বাদ আছর বগুড়া মহানগরের ফুলবাড়ী টিলা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া খায়ের ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু ইউসুফ। সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য রেজাউল করিম, গোলাম ফারুক সোহেল, অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম, অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আল আমিন মন্ডল, আব্দুল আলিম, রবিউল ইসলাম, আবু তৌফিক হাসান, আবু তৌহিদ হাসান, রাজিবসহ মুসুল্লীবৃন্দ। শেষে তোবারক বিতরণ করা হয়।

প্রতিবেদক 




















