০১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে কাঁচা মরিচে সেঞ্চুরী

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৩:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মিহির কুমার সরকার,আদমদীঘি (বগুড়া)ঃ ব্যবসায়ীদের সিন্ডিকেট উপেক্ষা করে অবশেষে বগুড়ার আদমদীঘিতে কাঁচা মরিচে সেঞ্চুরী হাঁকিয়েছে। গত কয়েকদিনের লাগাতার বর্ষণে বাজারে কাঁচা মরিচ আমদানী কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে বলে অনেকেই মনে করছেন।
জানা যায়, কাঁচা মরিচ উৎপাদনে খ্যাত বগুড়ার আদমদীঘি উপজেলায় গত এক মাস যাবৎ কাঁচা মরিচ বিক্রিতে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কবলে পড়ে প্রতি কেজি মরিচ ২০ টাকা থেকে ৪০ টাকা করে বিক্রি করতে বাধ্য হয়। অথচ ব্যবসায়ীরা আমদীঘির কাঁচা মরিচ ক্রয় করে রাজধানী ঢাকা সহ বিভিন্ন শহরে ১১০ টাকা কেজিতে বিক্রি করে। এতে লোকসানের কবলে পড়ে উৎপাদনকারী কৃষকরা। এদিকে গত কয়েকদিনের প্রবল বর্ষণে মরিচ গাছ হুমকিতে পড়ে। ঐসব মরিচ গাছ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে চাষীরা। এতে বাজারে মরিচ আমদানী কমে গেলে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে যায় এবং বাজারে প্রতিযোগিতামূলক কাঁচা মরিচের দাম বৃদ্ধি পায়।
মরিচ চাষী মোস্তাকিম জানায়, আজ ( ১৪ জুলাই) মঙ্গলবার ১০০ টাকা কেজিতে মরিচ বিক্রি করলাম। এ রকম দাম সব সময় থাকলে চাষীরা লাভবান হবে।
ব্যবসায়ী জহুরুল ইসলাম এবং রায়হান আলী জানায়, এখন মরিচের দাম বৃদ্ধি পাবে, বন্যার কারণে এই দাম বৃদ্ধি পাচ্ছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে কাঁচা মরিচে সেঞ্চুরী

প্রকাশিত: ০৩:২৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬