০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে তিন স’ মিল মালিকের জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)ঃ বগুড়ার আদমদীঘিতে (করাতকল) স’ মিলের লাইসেন্স নবায়ন ব্যতীত ব্যবসা পরিচালনার অপরাধে তিন (করাতকল) স’ মিল মালিকের ৩০ হাজার টাকা এবং মোবাইল কোট পরিচালনা কালে সরকারি কার্যসম্পাদনে বাঁধা ও অসহযোগীতার দায়ে এক ব্যক্তির ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজারে ভ্রাম্যমান আদালত টিম অভিযান চালিয়ে স’ মিলের লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা করায় অপরাধে (করাতকল) লাইসেন্স বিধিমালা ২০১২ এর বিভিন্ন ধারায় মের্সাস রাহিম স’মিলের মালিক হামিদুল ইসলামের ১০ হাজার টাকা,মের্সাস কারিমা স’ মিলের মালিক রাশিদুল ইসলামের ১০ হাজার টাকা,মের্সাস নাহিদ স’ মিলের মালিক দুলাল হোসেনের ১০ হাজার টাকা এবং মোবাইল কোট পরিচালনা কালে সরকারি কার্য সম্পাদনে বাঁধা ও অসহযোগীতা করায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোহাম্মদ সোহেলের ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত বন অফিসার এমরান আলী। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে তিন স’ মিল মালিকের জরিমানা

প্রকাশিত: ১১:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬