০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পলাশবাড়ীর বহুল আলোচিত হরিদাস সিআইডির জালে, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করল থানা পুলিশ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৬:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বহুল আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (১২ জুলাই) গভীর রাতে ঢাকা সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান।
ওসি সরোয়ার আলম খান জানান, ঢাকা সিআইডির একটি বিশেষ টিম রোববার রাতে অভিযান পরিচালনা করে হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সিআইডি সম্পন্ন করছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

পলাশবাড়ীর বহুল আলোচিত হরিদাস সিআইডির জালে, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করল থানা পুলিশ

প্রকাশিত: ০৬:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬