
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন কল্পে রবিবার (১২ জুলাই) সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফজলে রাব্বি, মেডিকেল অফিসার ডাঃ সালাউদ্দীন,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সারমিন জাহান বিউটি, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম দেওয়ান, আদমদীঘি প্রেসক্লাবের প্রতিনিধি সাংবাদিক গোলাম মোস্তফা,ছাতিয়ানগ্রাম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন তালুকদার,চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু প্রমুখ। সভায় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ট পরিবার কল্যাণ সহকারি অঞ্জলী রানীকে ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবেদক 




















