
শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কবলে পড়ে বগুড়ার সান্তাহার পৌর শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় বছরের পর বছর ধরে এই দুর্ভোগে ভুগছেন শহরবাসী।
স্থানীয়দের অভিযোগ, অল্প সময়ের বৃষ্টিতেই প্রধান সড়ক, অলিগলি, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাঁটুসমান পানি জমে যায়। এতে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। দীর্ঘ সময় পানি জমে থাকায় জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি নষ্ট হচ্ছে সড়কের স্থায়িত্বও। বাসিন্দারা দ্রুত কার্যকর ড্রেনেজ পরিকল্পনা গ্রহণ, বিদ্যমান ড্রেন সংস্কার ও নিয়মিত পরিষ্কারের মাধ্যমে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রতিবেদক 




















