
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে অসহায,দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১৫৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ১০জুলাই শুক্রবার সকালে আদমদীঘি উপজেলা বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে সান্তাহার খাড়ির ব্রীজ এলাকায় বেডো অফিসে বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবার উদ্ধোধন করেন,বসুন্ধরা শুভ সংঘ আদমদীঘি উপজেলা শাখার সহ-সভাপতি আহসান হাবিব তুহিন। উদ্ধোধন শেষে তিনি বলেন,সমাজের অবহেলিত, অসহায়,দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবা, শিক্ষা ও মানবিক সহায়তা সহ নানা ধরনের সামাজিক কার্যক্রম আদমদীঘি উপজেলা বসুন্ধরা শুভ সংঘ পরিচালনা করে যাচ্ছে। ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন,ডাঃ জাবেদ আল মাসুদ এবং ডাঃ এস,এম তাহা।

প্রতিবেদক 




















