০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শিবগঞ্জে একটি প্রাচিন কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:১৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের দোপাড়া (হিন্দুপাড়া) গ্রাম থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এটি বিষ্ণুমূর্তি বলে সনাক্ত করেছেন। শুক্রবার (১০ই জুলাই) গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে এটি শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোপাড়া হিন্দুপাড়া গ্রামের বাসিন্দা শ্রীগোকুল চন্দ্র মালির ছেলে শ্রী দলু চন্দ্র মালি (৩৫)র বাড়ির পাশের একটি স্থানে মূর্তিটি দেখতে পান। পরে তিনি বিষয়টি থানাপুলিশকে জানালে রাত প্রায় ২টার দিকে পুলিশ তাঁর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মূর্তিটি জব্দ করে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটির দৈর্ঘ্য ২২ ইঞ্চি, প্রস্থ ৯ দশমিক ৫০ ইঞ্চি এবং ওজন ১৩ কেজি ৬৫০ গ্রাম বলে পুলিশ জানিয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন,স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাধ্যমে খবর পাইলে আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে এটি কষ্টি পাথরের নাকি সাধারণ কালো পাথরের তৈরি,তা নিশ্চিত হওয়া যায়নি। মূর্তিটির ভবিষ্যৎ সংরক্ষণ বা কার হেফাজতে দেওয়া হবে,এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন,এটি আদালতের সিদ্ধান্তের বিষয়। আইনানুযায়ী মূর্তিটি আদালতে জমা দেওয়া হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বাসিন্দা জানান,আদালত অনুমতি দিলে মূর্তিটি স্থানীয় মন্দিরে প্রতিস্থাপন করে পূজা-অর্চনার ব্যবস্থা করতে চান তারা

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

শিবগঞ্জে একটি প্রাচিন কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ

প্রকাশিত: ০৯:১৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬