
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ মো. সানোয়ার হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি দল উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সানোয়ার হোসেন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া গ্রামের মৃত লছির প্রামাণিকের ছেলে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজমিলুর রহমান জানান, অভিযানের সময় সানোয়ারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের নোটের বান্ডিলে মোট ২ লাখ ২২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সানোয়ার হোসেনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক 




















