০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মাছের রেনু পোনা উৎপাদনের জন্য হ্যাচারী তৈরী করে ব্যবসা পরিচালনা করার পরও সরকারী নির্দ্দেশনা শর্তেও হ্যাচারীর লাইসেন্স না করার অপরাধে দুই ভাই মৎস্য হ্যাচারী মালিকের ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এই জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, রবিবার (৫ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত টিম আদমদীঘি উপজেলা সদরের কদমা গ্রামের জিতু মৎস্য হ্যাচারী লাইসেন্স নবায়ন না করার অপরাধে কদমা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে হ্যাচারী মালিক মিঠু হোসেনের ৫০ হাজার টাকা এবং আদমদীঘি রেলওয়ে ষ্টেশন এলাকায় অবস্থিত শাহাদৎ মৎস্য হ্যাচারীর মালিক তালশন গ্রামের আব্দুল জলিলের ছেলে বেলাল হোসেনের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে দুই হ্যাচারী মালিকের জরিমানা

প্রকাশিত: ১২:৪৫:১০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬