০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোনাতলায় দিনব্যাপী ব্যস্ত নানা কর্মসূচিতে এমপি কাজী রফিকুল ইসলাম

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:৫১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ  বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম সোনাতলা উপজেলায় দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক,জনকল্যাণ ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ,কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন,পৌরসভায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা এবং বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন পরিষদে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে জোড়গাছা ইউনিয়ন পরিষদ ও ভেলুরপাড়া এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সরকারের পক্ষ থেকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা অব্যাহত থাকবে।এরপর তিনি সোনাতলা সদর ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন। একই দিনে সোনাতলা পৌরসভায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া পৌরসভার মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পৌরসভায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন।
এদিকে,সোনাতলা উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজ,মরিচ (হাইব্রিড), রোপা আমন (উফশী),শাকসবজি, লেবুসহ বিভিন্ন ফসলের বীজ,চারা,রাসায়নিক সার,অন্যান্য কৃষি উপকরণ এবং এয়ার-ফ্লো মেশিন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
দিনের শেষ ভাগে তিনি তেকানিচুকাইনগর ইউনিয়নের কাচারি বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। পরে তেকানিচুকাইনগর ইউনিয়ন পরিষদে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক, সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া,থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, কৃষক,সুধীজন ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সোনাতলায় দিনব্যাপী ব্যস্ত নানা কর্মসূচিতে এমপি কাজী রফিকুল ইসলাম

প্রকাশিত: ০৯:৫১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬