১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

‘মাদককে না বলুন’—সাঘাটায় যুব সমাজের গণমিছিল, কঠোর অবস্থানের বার্তা পুলিশের

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৯:২৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সুলতান আহম্মেদ সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেন।

গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং সমাজের প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

এ সময় সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত থেকে বলেন, “মাদককে আমরা না বলি, সাঘাটা উপজেলাকে মাদকমুক্ত গড়ে তুলি। মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কোনো তথ্য থাকলে সাধারণ মানুষকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাই। সমাজের প্রতিটি নাগরিক একসঙ্গে কাজ করলে অবশ্যই একটি নিরাপদ ও মাদকমুক্ত সাঘাটা গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে সাঘাটা থানার এসআই মো. উজ্জল, এসআই সাইফুল ইসলাম এবং এসআই মো. জিয়াসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়াও যুব সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সৌরভ, রাজিব, মাজেদ, রোমান, সিজান, রবিন, আরিফ, রউফ, অপু, রিফাত, মমিন, আরাফাত, মেহেদী, অন্তর, জাহিদ, মিজান, শাকিল, তারেক, ইমরান, জুয়েল, মিন্টুসহ আরও অনেক তরুণ।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের সামাজিকভাবে বয়কট এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

গণমিছিল শেষে অংশগ্রহণকারীরা সাঘাটাকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

‘মাদককে না বলুন’—সাঘাটায় যুব সমাজের গণমিছিল, কঠোর অবস্থানের বার্তা পুলিশের

প্রকাশিত: ০৯:২৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬