০২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সান্তাহারে বাঁশের বেড়া দিয়ে কয়েকটি পরিবারের চলাচলের পথ বন্ধের অভিযোগ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১২:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
সান্তাহারে বাঁশের বেড়া দিয়ে কয়েকটি পরিবারের চলাচলের পথ বন্ধের অভিযো
শিমুল হাসান, স্টাফ রিপোর্ট : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বশিপুর সরদারপাড়া এলাকায় বাঁশের বেড়া দিয়ে কয়েকটি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সোহাগ সরদার সান্তাহার পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে সরোয়ার হোসেন পলাশ পৌরসভার নীতিমালা অনুসরণ না করে একটি দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথে বাঁশের বেড়া নির্মাণ করেন। এতে কয়েকটি পরিবারের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে এবং নারী, শিশু ও বয়স্কদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ভুক্তভোগী সোহাগ সরদার অভিযোগে দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি সহ ৮-১০ টি পরিবার ওই পথ ব্যবহার করে আসছেন। হঠাৎ করে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়ায় তাদের দৈনন্দিন চলাচল, অসুস্থ্য রোগী নিয়ে এবং জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে।তবে এ বিষয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মন্ডল জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পৌর নীতিমালা অনুসরণ না করে যারা বাঁশের বেড়া দিয়েছেন তাদের নোটিশ করা হবে। সান্তাহার পৌরসভার প্রশাসক এবং ইউএনও মাসুমা বেগম জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সান্তাহারে বাঁশের বেড়া দিয়ে কয়েকটি পরিবারের চলাচলের পথ বন্ধের অভিযোগ

প্রকাশিত: ১২:০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬