
মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)ঃ ” ভিটামিন -এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৬ মাস বয়স থেকে ৫৯ মাস বয়সের প্রায় ২২ হাজার শিশুকে ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো হবে।
২৮ জুন, রবিবার, সাংবাদিকদের এ কথা জানান, আদমদীঘি উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ফজলে রাব্বী। সাংবাদিকদের তিনি বলেন, ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানোর জন্য উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন, আদমদীঘি বাসস্ট্যান্ড, মুরইল বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ১শ ৭২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৬ মাস থেকে ১১ মাস বয়সের ২ হাজার ৬২০ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ১৯ হাজার ২০০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন -এ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৮ জুন, রবিবার, সকালে উপজেলা হাসপাতালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শিশুকে টিকা খাওয়ানোর কর্মসূচীর উদ্ধোধন করেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

প্রতিবেদক 




















