
মিহির কুমার সরকার,আদমদীঘি(বগুড়া)ঃ ২৭ জুন,শনিবার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য অলোক মোহন্তের বাবা শ্যামল মোহন্তের ৫ম মৃত্যু বার্ষিকী। স্বর্গীয় শ্যামল মোহন্ত দীর্ঘ সময় ধরে আদমদীঘি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতির দ্বায়িত্ব পালন করে গেছেন। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২০২১ সালের ২৭ জুন, বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সকলের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। স্বর্গীয় শ্যামল মোহন্তের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্নার শান্তি কামনায় ২৭ জুন, শনিবার, উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে নিজ বাটিস্থ শ্রীমদ্ভগবদগীতা পাঠ, কীর্তন ও ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়েছে। সকল শুভাকাংক্ষিদের কাছে স্বর্গীয় শ্যামল মোহন্তের আত্নার শান্তি কামনা করেছেন পরিবারের লোকজন।

প্রতিবেদক 




















