০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সেই আলোচিত প্রেমের টানে নিখোঁজ পুলিশ কন্যা, ৫৩ দিন পর জয়পুরহাট থেকে উদ্ধার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৭:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

মিহির সরকার, আদমদীঘি,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদের মেয়ে মোছা. তাছনিয়া রানা তামান্না (১৬) নিখোঁজের ঘটনায় দীর্ঘ ৫৩ দিন পর স্বস্তি ফিরেছে পরিবারে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে নিখোঁজ হওয়া এই কিশোরীকে জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে উদ্ধার করেছে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে ২০২৬ তারিখে তাছনিয়া রানা তামান্নাকে মো. শহিদ হোসেন (২০) ফুসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার পরিবার। এ ঘটনায় তাছনিয়ার বাবা পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদ বাদী হয়ে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় শহিদ হোসেন, তার পরিবারের সদস্য এবং ভগ্নিপতিসহ মোট ৬ জনকে আসামি করা হয়।
মামলা দায়েরের পর অভিযুক্তরা ভিকটিমকে নিয়ে আত্মগোপনে চলে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে মামলার তদন্তভার বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ ভিকটিমের অবস্থান শনাক্ত করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাছনিয়া রানা তামান্নাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত কিশোরীকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারের খবরে তাছনিয়ার পরিবারে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হওয়ায় পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

সেই আলোচিত প্রেমের টানে নিখোঁজ পুলিশ কন্যা, ৫৩ দিন পর জয়পুরহাট থেকে উদ্ধার

প্রকাশিত: ০৭:৫৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬