০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০৪:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তা
মিহির কুমার সরকার,আদমদীঘি (বগুড়া) ঃ বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান উপজেলা সদরের তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ ও চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়। এ মামলায় গতকাল রবিবার সন্ধ্যায় সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ছাত্রলীগ নেতা সাকিবকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিহির কুমার সরকার
আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
০১৭১০-২৪৪৬৭৬
২১-০৬-২০২৬

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার

প্রকাশিত: ০৪:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬