০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত, সহকারি আহত

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ১১:১৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বগুড়া নওগাঁ মহাসড়ক তিষিগাড়ি নামক স্হানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এতে চালকের সহকারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।নিহত ট্রাকচালকের নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলেবলে জানা গেছে । এ ঘটনায় গুরুতর আহত চালকের সহকারী হৃদয় হোসেন (২৪) কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজলিমুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাক ঢাকা মেট্রো ট-২৪- ৬৯২৪ এর সঙ্গে বগুড়া থেকে নওগাঁগামী বালুবাহী ট্রাক ঢাকা মেট্রো ট -২২৮৬১৪ সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন মারা যান এবং তাঁর সঙ্গে থাকা সহকারী হৃদয় গুরুতর আহত হন। পরে হৃদয়কে স্থানীয় হাসপাতালে নিলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মরদেহ সকালে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে বালুবাহী ট্রাকে থাকা চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত, সহকারি আহত

প্রকাশিত: ১১:১৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬