
মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার রাতে বগুড়া মহানগরের ১৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা প্রদত্ত ফুলবাড়ী দক্ষিনপাড়া কবরস্থান ও হাজীপাড়া বায়তুল মমিন জামে মসজিদে ১লক্ষ ২০হাজার করে ২লক্ষ ৪০হাজার টাকার ডিও প্রদান করা হয়েছে। ১৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে অনুদানের ডিও প্রদান করেন ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারঃ) সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক বিশিষ্ঠ ঠিকাদার শিবলী সাদিক মানিক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, জহুরুল ইসলাম ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মিস্টার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সরকার, ফুলবাড়ী দক্ষিনপাড়া কবরস্থানের যুগ্ম সম্পাদক ও টিলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ¦ আমিনুল ইসলাম আবুল, সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, হাজীপাড়া বায়তুল মমিন জামে মসজিদের সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, বিএনপি নেতা আঃ খালেক, মামুন, নাজিম, দুলাল, সঞ্জয় প্রমুখ। অনুদানের ডিও প্রদানকালে সকলের নিকট প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবার এবং এমপি রেজাউল করিম বাদশা ছাড়াও বিএনপির নেতা-কর্মীর জন্য দোয়া কামনা করা হয়।

প্রতিবেদক 




















