
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নানা আয়োজনের মধ্য (১৬ই জুন) মঙ্গলবার বিকেলে অনলাইন সংবাদ মাধ্যম “সোনাতলা সংবাদ”-এর ১২বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।দিশারী ফুডের ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক।বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া,সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবীর হোসেন,দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল হক টুল্লু,সৈয়দ আহম্মদ কওমী মাদ্রাসার পরিচালক হাফেজ ইঞ্জিনিয়ার মোঃ নাসিদুল হক মাসনবী, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ এবং দিগদাইড় ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক মিনহাজুল ইসলাম এবং শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোনাতলা সংবাদের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বগুড়া মেইলের সম্পাদক আবুল কালাম আজাদ (বাবু), জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি বিকাশ স্বর্ণকার, সাংবাদিক রিমন আহম্মেদ বিকাশ, মিনহাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি মোহাম্মদ আবু মুসা, সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টা,দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান রনি সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। স্থানীয় সমস্যা গুলো তুলে ধরার পাশাপাশি উদ্যোক্তা তৈরিতে এবং ইতিবাচক কর্মকাণ্ড প্রচারে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা রেখে চলেছেন।তিনি আরও বলেন,সাংবাদিকদের লেখনির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি,উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সোনাতলা সংবাদের ১২বছরের সফল পথচলাকে অভিনন্দন জানান।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম।

প্রতিবেদক 




















