০৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি কামরুজ্জামান মিয়ার 

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

মিহির সরকার, আদমদীঘিঃ আদমদীঘি থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ঘোষণা দিয়ে বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার রেলওয়ে স্টেশন সংলগ্ন ইয়ার্ড কলোনির (বটতলা) এলাকায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সচেতনতা মূলক সভা করেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া।

সভায় ওসি কামরুজ্জামান মিয়া বলেন,মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় অভিশাপ। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ তথা আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে। তবে আমাদের এই ধরনের উদ্যোগ কে আপনাদের সমর্থন ও সহযোগিতা করতে হবে।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন,মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক সংক্রান্ত তথ্য থাকলে জনগণকে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি। এছাড়াও তিনি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান জানান।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ব্যক্তিরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ওসি কামরুজ্জামান মিয়ার 

প্রকাশিত: ০২:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬