
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রফি নেওয়াজ খান রবিন সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষনা দিয়েছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা মার্কা পাওয়া সাপেক্ষে তিনি এমপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দেন। ফলে তাঁকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীতা ও প্রার্থী মনে করে সমর্থন দিয়েছেন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, গাবতলী পৌর আওয়ামী লীগ, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁকে সমর্থন করেছেন। এ ব্যাপারে বগুড়া-৭ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রফি নেওয়াজ খান রবিন এর সাথে কথা বললে তিনি বলেন, ছাত্র জীবনের শুরু থেকেই আওয়ামী রাজনীতি করে আসছি। ছোট বেলা থেকেই মানুষের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করছি। মহামারী করোনা কালীন ছাড়াও বিভিন্ন সমস্যা ও দুর্যোগেও মানুষের দ্বারে দ্বারে গিয়েছি এবং যাচ্ছি। এ ধারা অব্যাহত আছে এবং থাকবে। ফলে মানুষের কল্যাণে আরো কাজ করার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি প্রতিদ্বন্দিতা করার জন্য আগ্রহ প্রকাশ করছি। তিনি (রবিন) সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবেদক 























