০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

মিহির কুমার সরকার,আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নশরতপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি জহুরুল ইসলাম (৪৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১০ জুন) রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম আদমদীঘি উপজেলার বিনাহালী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। সে নশরতপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের ১২৫ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত আরো ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জহুরুল ইসলামকে ১১জুন বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

একটু বৃষ্টিতেই পাকুল্লা হাটে জলাবদ্ধতা ময়লা-দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ,ক্ষতিরমুখে পথচারী ব্যবসায়ীরা 

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬