
সুশান্ত মালাকার দুপচাঁচিয়াঃ বগুড়ার দুপচাঁচিয়ার কৃতি সন্তান আমাদের দুপচাঁচিয়ার গর্ব মো: আদম আলী আকাশ বাস্কেটবল অনুর্ধ ১৮ বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কা থেকে খেলে বাংলাদেশ জাতীয় দলে কাম্পেইনে সে ডাক পেয়েছেন। সে ছুটিতে এসেছে গ্রামের বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডে বড় ধাপ নিজ বাড়িতে। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত জানিয়েছে,
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহা পরিচালক আলহাজ্ব মো: ডাঃ আব্দুল মজিদ প্রামানিক,
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরুখ খাঁন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তহিদুল ইসলাম, দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন,দুপচাঁচিয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান তুহিন, দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর কর্মকর্তা ও খেলোয়াড় বৃন্দ, এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তার বলেন এই সাফল্য ক্রীড়াঙ্গনের জন্য এক অনণ্য অর্জন। ভবিষ্যতেও তিনি দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন এটাই সবার প্রত্যাশা।

প্রতিবেদক 




















