১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহতের ঘটনায় ইউএনও বরাবর মায়ের অভিযোগ

  • প্রতিবেদক
  • প্রকাশিত: ০২:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় এম.এইচ.ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বেত্রাঘাতে অষ্টম শ্রেণির এক ছাত্র আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার মা মোছাঃ বুলবুলি বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,গত ২৩শে মে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোঃ অমিত হাসান (রোল-২৮) পায়ের সমস্যার কারণে জুতা ছাড়া স্কুলে গেলে শিক্ষক মোঃ শরিফুল ইসলাম তার শারীরিক অবস্থার কথা উপেক্ষা করে বেত দিয়ে মারধর করেন। এতে তিনি আহত হয়ে জ্ঞান হারিয়ে পড়ে। পরে তাকে বিদ্যালয়ের কক্ষে নিয়ে প্রাথমিকভাবে জ্ঞান ফিরিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।পরিবার তাকে প্রথমে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।অভিযোগে আরও দাবি করা হয়,অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ,দায়িত্বে অবহেলা এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে উল্লেখ করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tags:

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

লেখক সম্পর্কে

শিরোনাম

আদমদীঘিতে দূর্গোৎসব উপলক্ষে পুজা উদযাপন পরিষদের প্রস্তুতি অনুষ্ঠিত

শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহতের ঘটনায় ইউএনও বরাবর মায়ের অভিযোগ

প্রকাশিত: ০২:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬